
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০৪তম সভায় সর্বসম্মতিক্রমে মো. সানাউল্লাহ সাহিদ ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই সভায় খন্দকার শাকিব আহমেদ নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবনির্বাচিত নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. সানাউল্লাহ সাহিদ বাণিজ্যে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভের পর ব্যবসা-বাণিজ্য শুরু করেন। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির একজন উদ্যোক্তা শেয়ারহোল্ডার এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান। তিনি স্যামসাং ব্র্যান্ডের ইলেট্রনিকস পণ্যের বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান। এ ছাড়া তিনি ইলেকট্রা কনজ্যুমার ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইলেকট্রা মোবাইল লিমিটেড, ইলেকট্রা হোল্ডিং লিমিটেড ও ইলেকট্রা ইন্ডস্ট্রিজ লিমিটেডের পরিচালক।
নবনির্বাচিত নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান খন্দকার শাকিব আহমেদ ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। শাকিব আহমেদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালক। তিনি ওউন দ্য ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড, ওউন দ্য ওয়ার্ল্ড হজ অ্যন্ড ওমরাহ লিমিটেড ও ইনটেক লিমিটেডের চেয়ারম্যান। এ ছাড়া তিনি আকুয়া কনসালট্যান্টস অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ও শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের স্পনসর। তিনি মিলেনিয়াম ইনফরমেশন সলিউশন লিমিটেডের একজন শেয়ারহোল্ডার এবং ইনোভিউ আইটির অংশীদার। তিন দশকের অধিক সময় যাবৎ তিনি ব্যবসা–বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত।