বাংলাদেশে এবি হাইটেককে অধিগ্রহণ করেছে পিনাকল টাওয়ারস

পিনাকল টাওয়ারস (পিনাকল) বাংলাদেশের টেলিকম টাওয়ার প্ল্যাটফর্ম এবি হাইটেকের (এবিএইচটি) অধিকাংশ অংশ কিনে নিয়েছে। এর মাধ্যমে এবিএইচটির অধিগ্রহণ সম্পন্ন করেছে ফিলিপাইনের ডিজিটাল অবকাঠামো প্ল্যাটফর্ম পিনাকল।

বাংলাদেশের চারটি লাইসেন্সপ্রাপ্ত টাওয়ার কোম্পানির একটি এবি হাইটেক। তারবিহীন যোগাযোগপ্রযুক্তি ও টাওয়ার অবকাঠামো পরিচালনায় ২০ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তাদের।

অন্যদিকে পিনাকলের স্থানীয় পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, জেনেক্স ইনফোসিসের চেয়ারম্যান ও সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ আদনান ইমাম, সেবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসিফ চৌধুরী এবং স্ট্র্যাটেজিক হোল্ডিংসের ভাইস চেয়ারম্যান শাহনুল হাসান খান। শিগগিরই এবিএইচটির নতুন নাম হতে যাচ্ছে ফ্রন্টিয়ার টাওয়ার্স বাংলাদেশ লিমিটেড।