সুপার ষ্টার গ্রুপের বার্ষিক বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) বার্ষিক বিজনেস কনফারেন্সে প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং সারা দেশের বিক্রয় প্রতিনিধি মিলিয়ে প্রায় দুই হাজার কর্মী অংশ নেন
ছবি: এসএসজির সৌজন্যে

ঢাকার অদূরে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে অনুষ্ঠিত হলো সুপার ষ্টার গ্রুপের (এসএসজি) বার্ষিক বিজনেস কনফারেন্স–২০২৬।

এসএসজির প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং সারা দেশের বিক্রয় প্রতিনিধি মিলিয়ে প্রায় দুই হাজার কর্মী ২৩ জুলাই অনুষ্ঠিত এই সম্মেলনে অংশ নেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন সুপার ষ্টার গ্রুপের চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর হারুন অর রশিদ, ভাইস চেয়ারম্যান মো. মহিউদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদি আবদুল মজিদ ও মো. মাহবুবুর রহমান, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর তোফায়েল আহমেদ এবং বিজনেস হেড, সেলস ডিরেক্টর ও মার্কেটিং বিভাগের ডিজিএমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেলস টিমের সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও বিগত বছরের অর্জনের প্রশংসা করেন এবং আগামী দিনে নতুন উদ্যমে কাজ করার ব্যাপারে দিকনির্দেশনা দেন।

ব্যবসায়িক আলোচনার পাশাপাশি দিনব্যাপী ছিল নাচ, গান ও র্যাফেল ড্র। সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ঐশী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাওন মজুমদার।