
মধুমতি ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় চেয়ারম্যান পদে সালাউদ্দিন আলমগীর, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ মান্নান খানকে নির্বাচিত করা হয়।
গতকাল মঙ্গলবার ৯৮তম পর্ষদ সভা মধুমতি ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা নবনির্বাচিত পর্ষদকে অভিনন্দন জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নির্বাচিত সদস্যদের পাশাপাশি সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হুমায়ূন কবীর, নিমাই কুমার সাহা, তানজিমা বিনতে মোস্তফা, সুলতানা জাহান, তানভীর আহমেদ মোস্তফা, মোঃ মাহবুবুর রহমান, স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজম।