
রূপালী ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্প্রতি রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়।
মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৯০ সালে অফিসার হিসেবে রূপালী ব্যাংকে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। তিনি ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগ দেওয়ার আগে তিনি রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি ক্রেডিট কমিটির প্রধান, আন্তর্জাতিক বিভাগ, প্রশাসন বিভাগ, মানবসম্পদ বিভাগসহ বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এর আগে তিনি একই ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণ ও চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।
এ ব্যাংকার বর্ণাঢ্য ব্যাংকিং ক্যারিয়ারে শাখাপ্রধান ছাড়াও তথ্যপ্রযুক্তি বিভাগ, অলটারনেট ব্যাংকিং বিভাগসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ জাহাঙ্গীরের হাত ধরেই রূপালী ব্যাংক ম্যানুয়াল ব্যাংকিং থেকে আধুনিক কম্পিউটারাইজড ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
মোহাম্মদ জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমকম (ব্যবস্থাপনা) এবং পরে এমবিএ (ফিন্যান্স) করেন। বরেণ্য এই ব্যাংকার ব্যাংকিং কর্মকাণ্ডের ওপর দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ কোর্স, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ করেন এবং সুদীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে ভারত, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে ভ্রমণ করেন। এ ব্যাংকার নোয়াখালীর কবিরহাট উপজেলায় জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি