এসএমই ফাউন্ডেশন ও ঢাকা ব্যাংক সম্প্রতি একটি চুক্তি সই করেছে। ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শিল্পসচিব আবদুন নাসের খান এবং এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা ব্যাংকের এএমডি এ কে এম শাহনেওয়াজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলনে
এসএমই ফাউন্ডেশন ও ঢাকা ব্যাংক সম্প্রতি একটি চুক্তি সই করেছে। ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শিল্পসচিব আবদুন নাসের খান এবং এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ঢাকা ব্যাংকের এএমডি এ কে এম শাহনেওয়াজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলনে

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে ঢাকা ব্যাংকের দুটি পুনঃ অর্থায়ন চুক্তি

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে দুটি পুনঃ অর্থায়ন স্কিম বা কর্মসূচিতে অংশগ্রহণ করবে ঢাকা ব্যাংক। এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, দেশের কুটির, মাইক্রো বা অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ ও উন্নয়নে সহজ শর্তে এবং স্বল্প সুদে অর্থায়ন করবে ঢাকা ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শাহনেওয়াজ সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। শিল্পসচিব আবদুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানসচিব মো. মোখতার আহমেদ, বাংলাদেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, ঢাকা ব্যাংকের এমএসএমই ও ইমার্জিং বিজনেস বিভাগের প্রধান মো. মাহবুবুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তি অনুযায়ী, ঢাকা ব্যাংক দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের স্বল্প সুদে অর্থায়ন সুবিধা দেবে। ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের (এফভিসিআইপি) আওতায় নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের ৯ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে। আর ক্রেডিট হোলসেলিং কর্মসূচির আওতায় উৎপাদন ও সেবা খাতের মাইক্রো ও ক্ষুদ্র উদ্যোক্তারা ৮ শতাংশ সুদে চলতি মূলধন, ব্যবসা সম্প্রসারণ এবং মূলধনি সম্পত্তি আমদানির জন্য অর্থায়ন সুবিধা পাবেন।