কাতারে ফুটবল বিশ্বকাপ দেখার সুযোগ দিচ্ছে কুল

আসছে মাসেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ–২০২২। কাতারের স্টেডিয়ামে বসে এই ফুটবল বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের জনপ্রিয় মেনস ব্র্যান্ড ‘কুল’। এ জন্য ব্র্যান্ডটি আয়োজন করেছে ‘কুল ফুটবল ফ্যান কিট’ ক্যাম্পেইন। এতে অংশগ্রহণকারীদের জন্য থাকছে নিজের পছন্দের দলের জার্সিসহ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপের টিকিট জিতে নেওয়ার সুযোগ। এ ছাড়া রয়েছে নিশ্চিত ৫০ টাকা মূল্যছাড়।

ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে নিকটস্থ দোকান থেকে সংগ্রহ করতে হবে ‘কুল ফুটবল ফ্যান কিট’। তার মধ্যে রয়েছে কুলের ১০০ মিলি শেভিং ফোম, ৫০ মিলি আফটার শেভ লোশন এবং কুল ব্লু প্যাশন বডি স্প্রে। এই কুল ফুটবল ফ্যান কিটের প্যাকের গায়ে থাকা কিউআর কোড স্ক্যান করে ভেতরে থাকা ইউনিক কোডটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় অংশগ্রহণকারীকে অবশ্যই ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ওয়েবসাইটে থাকা প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তরদাতাদের মধ্য থেকে সৌভাগ্যবান দুজন বিজয়ীকে কাতারে বসে বিশ্বকাপ ম্যাচ দেখার সুযোগ করে দেবে স্কয়ার টয়লেট্রিজ। এ ছাড়া আরও ৫০০ জন পাবেন নিজের পছন্দের দলের জার্সি।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড ‘কুল’ বাংলাদেশের প্রথম মেনস ব্র্যান্ড হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে কুলের শেভিং ফোম, জেল, লোশন, বডি স্প্রেসহ বেশ কয়েকটি ভেরিয়েন্ট বাজারে ভোক্তাদের চাহিদা পূরণ করে আসছে।