এনসিসি ব্যাংকের ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদারসহ অন্যান্য পরিচালক এবং এমডি এম শামসুল আরেফিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
ছবি: এনসিসি ব্যাংক

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক ২০২৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে ১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ বোনাস লভ্যাংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিসি ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদিত হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজের সভাপতিত্বে এজিএমে ভাইস চেয়ারম্যান আবদুস সালাম; পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী; নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার; অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম; পরিচালক মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার উপস্থিত ছিলেন।

এ ছাড়া ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন; অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম খোরশেদ আলম; উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় শেয়ারধারীরা অনলাইনে যুক্ত হয়ে ব্যাংকের ২০২৫ সালের নিরীক্ষিত হিসাব ও বার্ষিক প্রতিবেদন অনুমোদন করেন।

সভায় চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও এনসিসি ব্যাংক ২০২৫ সালে অসাধারণ স্থিতিশীলতা ও কৌশলগত অগ্রগতি অর্জন করেছে।