
দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের বাণিজ্যিক যানবাহন কেনায় ঋণ দেওয়ার লক্ষ্যে প্রাইম ব্যাংক ও রানার মোটরস একটি সমঝোতা চুক্তি (এমওইউ) সই করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক এ তথ্য জানিয়েছে।
প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এম নাজিম এ চৌধুরী ও রানার মোটরসের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) রাজেশ কুমার যাদব সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের চিফ বিজনেস অফিসার সাজিদ রহমান, ইভিপি ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান মো. মহসিনুর রহমান, ইভিপি ও সিআরএম-এসএমই বিভাগের প্রধান নাইমুল হাসান খান এবং রানার মোটরসের বিক্রয় ও বিপণন বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার মো. ফিরোজ কবির।