সম্প্রতি জীবন বীমা করপোরেশনের ব্যবসায়িক মূল্যায়ন সভায় ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এ সময় সংস্থার এমডি ও অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব, মহাব্যবস্থাপক মো. লিয়াকত আলী খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

জীবন বীমা করপোরেশনের ব্যবসায়িক মূল্যায়ন সভা

জীবন বীমা করপোরেশন সম্প্রতি রাজধানীর বিদ্যুৎ ভবনের মুক্তি হলে ‘বিজনেস পারফরম্যান্স অ্যাপরাইজাল প্রোগ্রাম-২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও অতিরিক্ত সচিব মো. সাঈদ কুতুব।

অনুষ্ঠানে সংস্থার ২০২৪ সালের ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এতে রেকর্ড পরিমাণ ৪ কোটি ২৫ লাখ টাকার প্রথম বর্ষ প্রিমিয়াম সংগ্রহ করে সারা দেশে প্রথম স্থান অর্জন করেন গুলশান শাখার ব্যবস্থাপক রাজন কুমার রায়। এ সাফল্যের জন্য তাঁকে ‘বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জীবন বীমা করপোরেশন এ তথ্য জানিয়েছে।

জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক (উন্নয়ন) মো. লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিবিএর নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান কার্যালয়ের ব্যবস্থাপক (উন্নয়ন প্রশাসন) মো. মাজেদুল ইসলাম সরকার। অনুষ্ঠানে বক্তারা জীবন বীমার সেবাকে আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা করেন।