আকিজ সিরামিকস ও অরার নতুন শোরুম

কুমিল্লার হোমনা ও কোম্পানীগঞ্জে ‘আকিজ সিরামিকস’ ও ‘অরা’র নতুন দুটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেন আকিজ সিরামিকসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক। এ সময় শোরুম দুটির স্বত্বাধিকারী ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন
ছবি: আকিজ সিরামিকস

কুমিল্লার হোমনা ও কোম্পানীগঞ্জে টাইলস ব্র্যান্ড ‘আকিজ সিরামিকস’ ও ‘অরা’র নতুন দুটি এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করা হয়েছে। নতুন উদ্বোধন হওয়া শোরুম দুটি হচ্ছে—হোমনায় আকিজ সিরামিকসের ‘সিদ্দিক অ্যান্ড সন্স’ ও কোম্পানীগঞ্জে অরার ‘ফুয়াদ এন্টারপ্রাইজ’। 

১৮ অক্টোবর শোরুম দুটি উদ্বোধন করেন আকিজ সিরামিকসের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মোহাম্মদ আশরাফুল হক। অনুষ্ঠানে সিদ্দিক অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী মো. জামাল হোসেন, ফুয়াদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল্লাহ আল মারুফসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আকিজ সিরামিকস। 

আকিজ সিরামিকস জানায়, নতুন শোরুম দুটি আধুনিক ডিজাইনের টাইলস ও আকিজ সিরামিকসের সাম্প্রতিক নানা পণ্য দিয়ে সাজানো হয়েছে। গ্রাহকদের কেনাকাটার বাস্তব ও দৃষ্টিনন্দন অভিজ্ঞতা দিতে ব্যবহার করা হয়েছে আধুনিক ফার্নিচার ও উন্নত মানের ডিসপ্লে সরঞ্জাম। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বর্তমানে আকিজ সিরামিকস সারা দেশে ৩০০টির বেশি ‘স্টেট অব দ্য আর্ট’ লেভেলের নিজস্ব ও পার্টনার শোরুমের মাধ্যমে সর্বোচ্চ মানের গ্রাহকসেবা দিয়ে আসছে।