মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আহসান-উজ জামান; স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী; ডিএমডি মো. জাহিদ হোসেন, মো. নাজমুল হুদা সরকার; সিএফও দিদারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

সম্প্রতি মিডল্যান্ড ব্যাংকের শাখা, উপশাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ডস এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আহসান-উজ জামান সম্মেলনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী। এতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. জাহিদ হোসেন ও মো. নাজমুল হুদা সরকার; সিএফও দিদারুল ইসলাম; ইনস্টিটিউশনাল ব্যাংকিং বিভাগের প্রধান মো. জাভেদ তারেক খান; আন্তর্জাতিক বিভাগের প্রধান খন্দকার তৌফিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের এমডি মো. আহসান-উজ জামান ব্যাংকারদের প্রতি নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা মানা, সম্পদের গুণগত মান বজায় রাখা, খেলাপি ঋণ আদায় করার আহ্বান জানান। সম্মেলন শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ব্যাংকারদের মধ্যে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।