
আলোক হাসপাতালে মঙ্গলবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালটির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও শোকের মাস আগস্ট উপলক্ষে এই আয়োজন করা হয়। একই সঙ্গে এদিন বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে চিকিৎসকদের পরামর্শ নেওয়া গেছে।
পাশাপাশি এই দিন কিডনি, ডায়াবেটিস, ব্লাড প্রেশারসহ সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। প্রায় ৩০০ মানুষ এ সেবা নিয়েছেন।
আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন মোনাজাত শেষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।