
ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে নাবিল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সাফল্যের সাথে আগামীর পথে’ আয়োজনের রাজশাহী পর্ব।
গতকাল শনিবার রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) সেন্টারে আয়োজিত এ মিলনমেলায় রাজশাহী অঞ্চলের তিন শতাধিক ব্যবসায়িক অংশীদার অংশ নেন। এতে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
মো. আমিনুল ইসলাম বলেন, ‘বাজারের পরিবর্তিত চাহিদা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে চাই।’
নাবিল নাবা ফুডসের চাল, আটা, ময়দা, সুজি ও ডালজাতীয় পণ্য; নাবিল ফিড মিলসের বিভিন্ন ফিড পণ্য এবং ফুডেলা ব্র্যান্ডের ভোগ্যপণ্য নাবিল গ্রুপের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ।