গত শনিবার ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ঢাকা প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মরত কর্মীদের মেধাবী ও কৃতী সন্তানদের হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়
গত শনিবার ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ঢাকা প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মরত কর্মীদের মেধাবী ও কৃতী সন্তানদের হাতে বৃত্তির সনদ তুলে দেওয়া হয়

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিল ট্রান্সকম বেভারেজেস

শিক্ষার প্রসার এবং কর্মীদের সন্তানদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের মতো ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্কলারশিপ প্রদান করেছে ট্রান্সকম বেভারেজেস লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত শনিবার ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের ঢাকা প্ল্যান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মরত কর্মীদের মেধাবী ও কৃতী সন্তানদের হাতে এ স্কলারশিপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ তুলে দেন ট্রান্সকম বেভারেজেস লিমিটেডের অতিরিক্ত পরিচালক (প্ল্যান্ট ও টেকনিক্যাল) শুভ্রাংশু শংকর নন্দী, প্রধান আর্থিক কর্মকর্তা মাইনুল হুদা ও মহাব্যবস্থাপক আশিক খান রাজীব।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা প্ল্যান্টের সিনিয়র প্ল্যান্ট ম্যানেজার সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপক (প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও ট্যালেন্ট লিড) আরেফিন সিদ্দিক চৌধুরী, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষার্থীদের অভিভাবকেরা।

অনুষ্ঠানে স্কলারশিপের পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনে উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।