
রাজধানীর বারিধারা ও সাতমসজিদ রোডে দুটি নতুন স্টোর উদ্বোধন করেছে গ্লোবাল ফুটওয়্যার ব্র্যান্ড বাটা বাংলাদেশ। বাটার চলমান রিটেইল সম্প্রসারণের ধারাবাহিকতায় নতুন এ দুটি স্টোর চালু করা হয়েছে। এর মাধ্যমে রাজধানীতে বাটার উপস্থিতি আরও শক্তিশালী হবে এবং গ্রাহকদের কাছে সর্বশেষ কালেকশন আরও সহজলভ্য হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাটা।
স্টোর দুটির উদ্বোধন অনুষ্ঠানে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারিয়া ইয়াসমিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও ব্যবসায়িক অংশীদারেরা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন স্টোর দুটি বাটার আধুনিক রিটেইল কনসেপ্টের আদলে সাজানো হয়েছে, যেখানে পুরুষ, নারী ও শিশুদের জন্য বাটার সর্বশেষ ফুটওয়্যার ও লাইফস্টাইল কালেকশনের বিস্তৃত সমাহার রয়েছে। স্টাইল, আরাম, গুণগত মান ও বৈচিত্র্যের সমন্বয়ে গ্রাহকদের জন্য আধুনিক ও স্বাচ্ছন্দ্যময় কেনাকাটার পরিবেশ তৈরি করা হয়েছে।
স্টোর দুটির উদ্বোধনী অনুষ্ঠানে বাটা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারিয়া ইয়াসমিন বলেন, পরিবর্তন ও নতুনত্বের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত থাকার চেষ্টা করছে বাটা। তাঁর মতে, ঢাকায় নতুন দুটি স্টোর চালু করা রিটেইল উপস্থিতি শক্তিশালী করার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে গ্রাহকদের কাছে সর্বশেষ কালেকশন পৌঁছে দেওয়ার অঙ্গীকারের প্রতিফলন।