প্রাইম ব্যাংকের সঙ্গে রে হোয়াইটের চুক্তি সই

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ, হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) তাকিয়ান চৌধুরী এবং রে হোয়াইট লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সুজন কে পল চৌধুরী, চিফ পিপল বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ইয়ামিন ইরমান প্রমুখ
ছবি: প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রে হোয়াইট লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকেরা রে হোয়াইটে বিভিন্ন পণ্য ও সেবায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত রূপায়ণ শপিং স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিটি সই হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাইম ব্যাংক বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়, এই অংশীদারত্বের ফলে প্রাইম ব্যাংকের গ্রাহকেরা রে হোয়াইট লিমিটেডের পণ্য ও সেবার ওপর এক্সক্লুসিভ ডিসকাউন্ট বা বিশেষ মূল্যছাড় সুবিধা পাবেন।

চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের এসইভিপি মামুর আহমেদ এবং রে হোয়াইটের প্রধান পরিচালন কর্মকর্তা সুজন কে পল চৌধুরী ও চিফ পিপল বিজনেস ডেভলপমেন্ট অফিসার ইয়ামিন ইরমান।