করপোরেট ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য নিরাপদ ও আধুনিক মোবাইল ব্যাংকিং সুবিধা দিতে ‘কর্পনেট’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

ব্র্যাক ব্যাংকের ‘কর্পনেট’ মোবাইল অ্যাপ চালু

করপোরেট ও ব্যবসায়িক গ্রাহকদের জন্য নিরাপদ ও আধুনিক মোবাইল ব্যাংকিং সুবিধা দিতে ‘কর্পনেট’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে অনুমোদিত ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা লেনদেন অনুমোদন, হিসাব মনিটরিং এবং জরুরি আর্থিক তথ্য দেখতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ব্যাংকটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাপটিতে একসঙ্গে একাধিক লেনদেন অনুমোদনের সুবিধা রয়েছে, যা অধিক লেনদেন পরিচালনাকারী ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে গতিশীল করবে। পাশাপাশি গ্রাহকেরা তাৎক্ষণিকভাবে অ্যাকাউন্ট ব্যালেন্স ও লেনদেনের বিস্তারিত তথ্য জানতে পারবেন। সেই সঙ্গে পুশ নোটিফিকেশন ও এমআইএস রিপোর্টের মাধ্যমে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ আরও সহজ হবে।

অ্যাপটি চালুর বিষয়ে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘ব্যবসার ক্ষেত্রে বিলম্বিত অনুমোদন মানে পেমেন্ট বা শিপমেন্টে বিলম্ব কিংবা বড় কোনো সুযোগ হাতছাড়া হওয়া। এটি ব্যবসায়ীদের জন্য আরও দ্রুত ও স্মার্ট ডিজিটাল ব্যাংকিং গড়ে তোলার আমাদের প্রতিশ্রুতিরই একটি অংশ।’