আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসা কাজিম, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন

চুক্তি সই, এনসিটি পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের পিপিপি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান এসা কাজিমের উপস্থিতিতে এ চুক্তি হয়। ডিপি ওয়ার্ল্ড ৬০০ কোটি টাকা অগ্রিম ফি এবং ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করবে; মালিকানা থাকবে চট্টগ্রাম বন্দরের কাছেই। বন্দর কর্তৃপক্ষ প্রতি কনটেইনার হ্যান্ডলিং আয়ের ৬৭ শতাংশ পাবে।