আজ সব জুয়েলারি দোকান বন্ধ

প্রথম আলো ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার দেশের সব জুয়েলারি দোকান বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

প্রতি বছরই সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমীর দিন জুয়েলারি দোকান বন্ধ থাকে।