বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির
বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির

বন্ধ ছয় সরকারি পাটকল ছয় মাসের মধ্যে চালু হবে: বস্ত্র ও পাটমন্ত্রী

বেসরকারি উদ্যোগে ছয় মাসের মধ্যে বন্ধ ছয়টি সরকারি পাটকল চালু হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বন্ধ ছয়টি রাষ্ট্রায়ত্ত পাটকল আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এর আগে বন্ধ জুট মিল, কারখানা চালু ও ইজারা–সংক্রান্ত অংশীদারদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্ত্রী আব্দুল মুক্তাদির জানান, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে করে একদিকে যেমন বিনিয়োগ বাড়বে, তেমনি রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।