আজ বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে আগামী বাজেট নিয়ে প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম
আজ বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে আগামী বাজেট নিয়ে প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম

প্রথম আলো গোলটেবিল

কারখানা চালু রাখার জন্য তহবিল প্রয়োজন: মোহাম্মদ হাতেম

নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ‘অনেক চালু কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।’ এসব কারখানা চালু রাখার জন্য একটি তহবিল গঠনের দাবি জানিয়েছেন তিনি।

একই সঙ্গে যারা ব্যবসা থেকে চলে যেতে চায়, তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি জানান মোহাম্মদ হাতেম। আজ বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে আগামী বাজেট নিয়ে প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথাগুলো বলেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এতে অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও গবেষকেরা অংশ নেন।

গোলটেবিল বৈঠকে মোহাম্মদ হাতেম বলেন, ‘অনেকেই ব্যবসা থেকে নিরাপদ প্রস্থান চাইছেন। তাঁদের জন্য একটা পথ রাখতে হবে।’

বিদ্যমান করনীতি নতুন করে দেখার প্রস্তাব দেন মোহাম্মদ হাতেম। তিনি বলেন, বিক্রির ওপর অগ্রিম আয়কর নেওয়া হচ্ছে। মুনাফা না হলেও কর দিতে হচ্ছে বলে জানান তিনি।

এ ছাড়া সৌর বা নবায়নযোগ্য জ্বালানির প্রসারে ব্যাটারির ওপর থেকে সব শুল্ক প্রত্যাহারের দাবি জানান মোহাম্মদ হাতেম।