সম্প্রতি ঢাকার ধানমন্ডির হ্যাপি আর্কেডে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) ও ইস্টার্ন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)
সম্প্রতি ঢাকার ধানমন্ডির হ্যাপি আর্কেডে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) ও ইস্টার্ন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)

বাজেট আলোচনা

মানবসম্পদ উন্নয়নকে জাতীয় অগ্রাধিকার করার সুপারিশ

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি জানানো হয়েছে। এ ছাড়া বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে মানবসম্পদ উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করা এবং দক্ষ জনশক্তিকে বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে।

সম্প্রতি ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনস (এফবিএইচআরও) ও ইস্টার্ন ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত বাজেট আলোচনায় এই দাবি করা হয়। অনুষ্ঠানে এফবিএইচআরওর প্রতিষ্ঠাতা সভাপতি মো, মোশাররফ হোসেন তাঁর মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ দাবি জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি)। ঢাকার ধানমন্ডির হ্যাপি আর্কেডে এ অনুষ্ঠান হয়। আলোচনার মূল বিষয় হলো ‘জাতীয় বাজেট ২০২৬: মানবসম্পদ প্রেক্ষাপট’।

মূল প্রবন্ধে মোশাররফ হোসেন জাতীয় মানবসম্পদ উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন কর চালু, পৃথক মানবসম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা, শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠান সমন্বয়, সরকারি–বেসরকারি অংশীদারত্ব এবং মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য আয়কর অব্যাহতির সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব উপস্থাপন করেন।

মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে মানবসম্পদ উন্নয়নকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে হবে এবং দক্ষ জনশক্তিকে বৈশ্বিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ও এফবিএইচআরওর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ফরিদ এ সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সাইয়েদ মোহাম্মদ রাজু, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসেম হায়দার।

আলোচনায় দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, করপোরেট ব্যক্তিত্ব, মানবসম্পদ পেশাজীবী, ব্যবসায়ী নেতা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ নেন। তাঁরা বাজেটে মানবসম্পদ উন্নয়ন খাতকে আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এফবিএইচআরওর মহাসচিব অধ্যাপক মঈনউদ্দিন চৌধুরী।