প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে

বদলে যাচ্ছে অর্থবছরের সময়কাল

বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তন করে নতুন সময়কাল করেছে সরকার। এতদিন বাংলাদেশে অর্থবছর ১ জুলাই থেকে ৩০ জুন হিসাব করা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। বর্ষায় অবকাঠামো উন্নয়ন ব্যাহত হওয়া ও জনদুর্ভোগ কমাতে এই পদক্ষেপ। ২০২৭-২৮ অর্থবছর ৯ মাসের (জুলাই-মার্চ) ট্রানজিশনাল হবে। ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন নিয়ম কার্যকর হবে। সংবিধান ও সংশ্লিষ্ট আইনে সংশোধনী এনে আর্থিক ব্যবস্থাপনার সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন আনা হবে।