তানিয়া কালাম
তানিয়া কালাম

কেমন বাজেট চাই

সর্বোচ্চ অগ্রাধিকার পাক স্বাস্থ্য খাত 

কয়েক বছর ধরে সাধারণ মানুষের চরম উদ্বেগ ও ভোগান্তি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। তাই নতুন সরকারের নতুন বাজেট সামনে রেখে চাকরিজীবী থেকে শুরু করে শ্রমজীবীসহ সাধারণ মানুষ চান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসুক। ব্যবসায়ীরা চান ব্যবসার পরিবেশ সহজ হোক, শুল্ক–করের চাপ কমুক। তরুণেরা চান শিক্ষা, স্বাস্থ্য খাত উন্নত হোক। ব্যবসায়ী থেকে শুরু করে গৃহিণী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার ছয়জনের বাজেট প্রত্যাশা নিয়ে এ আয়োজন।

একটি দেশের উন্নয়ন শুধু অবকাঠামো, সেতু বা উঁচু ভবন দিয়ে পরিমাপ করা যায় না; মানুষের স্বাস্থ্যসেবার মানও উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। বাংলাদেশ বর্তমানে কোনো যুদ্ধাবস্থায় নেই এবং নিকট ভবিষ্যতেও বড় ধরনের সংঘাতের আশঙ্কা নেই। তাই জাতীয় বাজেটে সামরিক খাতের পাশাপাশি স্বাস্থ্য খাতকে আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সম্প্রতি আমার বাবাকে চিকিৎসার জন্য একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘ সময় রাখতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে দেশের স্বাস্থ্য খাত নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। সরকারি হাসপাতালগুলোতে জনবলের অভাব, চিকিৎসক ও নার্সদের ওপর অতিরিক্ত চাপ, গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিতে ত্রুটি এবং অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ রোগীদের ভোগান্তি বাড়াচ্ছে। স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জন করতে হলে স্বাস্থ্য খাতের এই বাস্তবতা উপেক্ষা করার সুযোগ নেই।

তানিয়া কালাম, বিপণন ব্যবস্থাপক, এশিয়ান গ্রুপ