রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল। আজ দুপুরে তোলা ছবি
রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি বন্ধ হয়ে গেল। আজ দুপুরে তোলা ছবি

বন্ধ হয়ে গেল রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি

রাজধানীর কাকরাইলের অভিজাত কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স ১ অক্টোবর থেকে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ১৯৯৮ সালে চালু হওয়া ২০তলা ভবনের এ বিপণিবিতানটি একসময় মধ্যবিত্ত থেকে উচ্চবিত্তদের কাছে জনপ্রিয় ছিল। যানজট, করোনাভাইরাস মহামারি ও মানহীন পণ্য বিক্রির অভিযোগসহ নানা কারণে গত দশকে ক্রেতা হারাতে হারাতে এটি এক প্রকার ক্রেতাশূন্য হয়ে পড়ে। তাই ১২৫ জন দোকানমালিক সর্বসম্মতিক্রমে ১৯৮টি দোকানের মালিকানা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।