চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ আমিন উদ্দিন; রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম, ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সম্প্রতি রূপালী ব্যাংকের ঢাকার দিলকুশার প্রধান কার্যালয়ে

ডিজিটাল লেনদেন আরও সহজ করতে রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের চুক্তি

দেশে ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসির মোবাইল আর্থিক সেবা ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের মধ্যে একটি ডিস্ট্রিবিউটরশিপ চুক্তি হয়েছে। রূপালী ব্যাংকের রাজধানীর দিলকুশার প্রধান কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি সই হয়। বিজ্ঞপ্তি

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আকিজ অনলাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ আমিন উদ্দিন বলেন, সরকারি ও বেসরকারি খাতের দুটি শক্তিশালী ব্র্যান্ডের সমন্বয়ে গড়ে ওঠা এ উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে।

রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম বলেন, এই সেবা অচিরেই দেশের অন্যতম শীর্ষ ও জনপ্রিয় ডিজিটাল আর্থিক সেবায় পরিণত হবে। তিনি আরও বলেন, রূপালী ব্যাংক ২০১৬ সালে সরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করেছে এবং ২০২৫ সাল থেকে নিজস্ব প্রযুক্তিতে ‘রূপালীক্যাশ’ নামে এর কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তাহমিনা আখতার ও হাসান তানভীর এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মামুনুর রহমানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির মাধ্যমে রূপালীক্যাশ ও আকিজ অনলাইন ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও গ্রাহকবান্ধব করে তোলার লক্ষ্যে একযোগে কাজ করবে।