আইএমএফের পূর্বাভাস

মূল্যস্ফীতি বাড়বে, বিনিয়োগ কমবে

মূল্যস্ফীতি
প্রতীকী ছবি

আগামী বছর বিশ্বের প্রায় সব দেশের জিডিপি প্রবৃদ্ধির হার কমবে। সেই সঙ্গে মূল্যস্ফীতির হার আরও বাড়তে পারে। শুধু তা-ই নয়, উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্বজুড়ে নীতি সুদ বৃদ্ধিজনিত কারণে যে মন্দাভাব বিরাজ করছে, তার জেরে বিনিয়োগ কমবে। বাড়বে বেকারত্ব। শ্রমের মূল্য কমে যাবে। উৎপাদনশীলতাও কমে যাবে।

এদিকে কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির কারণে ফসল উৎপাদন কমবে। এতে খাদ্যের দাম আরও বেড়ে যেতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। আইএমএফ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর’ শীর্ষক প্রতিবেদনের সংক্ষিপ্ত ভাষ্য প্রকাশ করেছে।

আইএমএফ বলেছে, বিশ্বের প্রায় সব দেশে মূল্যস্ফীতি আকাশ ছুঁয়েছে। আগামী বছরে এ হার আরও বাড়বে বলে তাদের পূর্বাভাস। এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে। এর মধ্যে বাংলাদেশের মুদ্রার মান আরও দরপতন হওয়ার আশঙ্কা বলে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।