সাভারে ৪ নভেম্বর শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত হন সেলিম। রোববার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে স্বজনদের আহাজারি। গতকাল দুপুরে
সাভারে ৪ নভেম্বর শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত হন সেলিম। রোববার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে স্বজনদের আহাজারি। গতকাল দুপুরে

‘বিশৃঙ্খলার’ শঙ্কায় বোর্ডের সভা হঠাৎ স্থগিত, শ্রমিকেরা ক্ষুব্ধ

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবারের এ সভায় মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকেরা

প্রস্তাব দিলে মজুরি বাড়ানোর মূল আলোচনা শুরু হতো। হঠাৎ সভা স্থগিত হওয়ায় পোশাকশ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।

মজুরি বোর্ডের নোটিশে বলা হয়েছে, ‘তৃতীয় সভাটি অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’ তবে কার আদেশে সভাটি স্থগিত করা হয়েছে তা বলা হয়নি। এ বিষয়ে জানতে চেয়ে বোর্ডের সচিব রাইসা আফরোজের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। তবে মজুরি বোর্ডের দুজন প্রতিনিধি প্রথম আলোকে জানান, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয় বলে তাঁদের জানানো হয়েছে।

পোশাকশিল্পের একাধিক মালিক জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক ও শ্রম পরিস্থিতিতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দিলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের ভিত্তিতে গত রোববার রাতে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার।

শ্রমিক সংগঠনগুলোর জোট ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন প্রথম আলোকে বলেন, মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় সাধারণ শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন। শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি অসুস্থ থাকলেও সভাটি করা যেত; আইনি কোনো বাধা নেই। সভাটি হলে পোশাকশ্রমিকেরা আস্থা পেতেন।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে গতকালও গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এ ছাড়া বেলা তিনটার দিকে সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকদের একটি দল জড়ো হলে পুলিশ শান্তিপূর্ণভাবে তাদের সরিয়ে দেয়।

শিল্প পুলিশ জানায়, সাভার-আশুলিয়া ও গাজীপুরে শ্রম আইনের ১৩ (১) ধারায় এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৬৭টি কারখানা। তার মধ্যে সাভার-আশুলিয়ায় ৪০টি। তবে বিজিএমইএর সূত্র জানিয়েছে, ৯৮টি কারখানা ১৩ (১) ধারা এবং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। আর ২৪টি কারখানা কাজ করতে পারেনি। সব মিলিয়ে ১২২ কারখানার উৎপাদন ব্যাহত হয়।

মালিকপক্ষের যৌক্তিক মজুরি প্রস্তাব বর্তমান পরিস্থিতির উন্নতি করতে পারে। মজুরি আলোচনায় বিলম্ব হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকে।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, সাবেক শ্রম সংস্কার কমিশনের প্রধান
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ।

হামলায় আহত শ্রমিকের মৃত্যু

সাভারে বহিরাগত ব্যক্তিদের হামলায় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম মো. সেলিম (২৩)। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে। সাভারের আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন সেলিম। এর আগে ৩ নভেম্বর তৌফিক হোসেন (২১) নামের আরেকজন পোশাকশ্রমিক মারা যান। মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলাকালে গুরুতর আহত হয়েছিলেন তিনি।

পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেন তাঁরা। তবে বিজিএমইএর সভাপতি তৃতীয় সভায় মজুরি প্রস্তাব দেওয়ার বিষয়ে তাঁর অবস্থানের কথা জানান।

সভা স্থগিতের নেপথ্যে

সংশ্লিষ্ট সূত্র জানায়, মালিকপক্ষ নিজেদের মজুরি প্রস্তাব গত সপ্তাহেই চূড়ান্ত করেছে। বিকল্প প্রস্তাবও তৈরি করে রাখা হয়। গত বুধবার বিজিএমইএর সাবেক কয়েকজন সভাপতির সঙ্গে বৈঠক করে মজুরি প্রস্তাবের বিষয়টি অবহিত করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। পরে শনিবার যৌথসভায় বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা সাধারণ মালিকদের কাছ থেকে ন্যূনতম মজুরির হার নিয়ে মতামত নিয়ে রাখেন।

বিজিএমইএর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, শেষ পর্যন্ত বিজিএমইএর ১৫ হাজার টাকার মতো প্রাথমিক মজুরি প্রস্তাব দেওয়ার কথা। পরে দর-কষাকষিতে প্রয়োজনে তা বাড়ানো যেতে পারে।

বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিক বৈঠকে বিজিএমইএর সভাপতিকে বলেন, পরিস্থিতির উন্নতি না হলে যেন মজুরি প্রস্তাব জমা দেওয়া না হয়। কারণ, তাঁদের শঙ্কা—মালিকেরা মজুরি প্রস্তাব দিলে সেটিকে কেন্দ্র করে আবারও নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। এ জন্য বৈঠকে অংশ নেওয়া শিল্পমালিকেরা প্রয়োজনে সরকারের ওপর মহলের সঙ্গে এ নিয়ে কথা বলতে বিজিএমইএ সভাপতিকে অনুরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেন তাঁরা। তবে বিজিএমইএর সভাপতি তৃতীয় সভায় মজুরি প্রস্তাব দেওয়ার বিষয়ে তাঁর অবস্থানের কথা জানান।

সভা স্থগিত হওয়ার বিষয়টি আমরা আজ (সোমবার) সকালে শুনেছি। বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও থাকতে পারে। তবে আমরা চাই মজুরি বোর্ডের সভা এ সপ্তাহেই হোক।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান

শিল্পমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লগি-বইঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ বিক্ষোভের কারণে গত রোববার রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, মালিকেরা মজুরি প্রস্তাব দিলে তাতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। তখন সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এরপর রোববার রাতে সরকারের উচ্চ পর্যায় থেকে মজুরি বোর্ডের গতকালের সভা স্থগিতের সিদ্ধান্ত হয়।

রাতের অন্ধকারে সভা স্থগিত করা ঠিক হয়নি। একজন সদস্য উপস্থিত না থাকলে কোনো সমস্যা ছিল না। এখন মজুরি বোর্ডের উচিত নভেম্বরের মধ্যে আলোচনা শেষ করে চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করা।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান

এদিকে মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা দ্রুত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তারা বলেছে, মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে, প্রক্রিয়াটি দ্রুতগতিতে সম্পন্ন হবে। ১ ডিসেম্বর থেকে নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। তাই দ্রুততম সময়ে নিম্নতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে।

জানতে চাইলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সভা স্থগিত হওয়ার বিষয়টি আমরা আজ (সোমবার) সকালে শুনেছি। বিশৃঙ্খলার আশঙ্কা থাকলেও থাকতে পারে। তবে আমরা চাই মজুরি বোর্ডের সভা এ সপ্তাহেই হোক।’

মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় সাধারণ শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন বলে মন্তব্য করেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। তিনি বলেন, ‘রাতের অন্ধকারে সভা স্থগিত করা ঠিক হয়নি। একজন সদস্য উপস্থিত না থাকলে কোনো সমস্যা ছিল না। এখন মজুরি বোর্ডের উচিত নভেম্বরের মধ্যে আলোচনা শেষ করে চূড়ান্ত মজুরি কাঠামো ঘোষণা করা।’

মজুরি বোর্ডের সভা স্থগিতের জন্য শ্রমিকপক্ষের একজন প্রতিনিধির অসুস্থতার প্রসঙ্গটি উল্লেখ করা হলেও শ্রম আইন অনুযায়ী, প্রথম সভায় বোর্ডের চেয়ারম্যান এবং মালিক ও শ্রমিকদের দুজন প্রতিনিধি উপস্থিত হলেই সভা হতে পারে। পরবর্তী সভায় কোনো সদস্য অনুপস্থিত থাকলেও বোর্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।

জানতে চাইলে সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, মালিকপক্ষের যৌক্তিক মজুরি প্রস্তাব বর্তমান পরিস্থিতির উন্নতি করতে পারে। মজুরি আলোচনায় বিলম্ব হলে পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা থাকে। কারণ, শ্রমিকেরা অনিশ্চয়তার মধ্যে আছেন। তাঁদের একাংশ বিক্ষোভ করছে। এমন প্রেক্ষাপটে মজুরি প্রস্তাব দেওয়া কিংবা আলোচনা পেছানো অসন্তোষে উসকানি দেওয়ার শামিল।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সাভার ও প্রতিনিধি, গাজীপুর]