বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএএফএ) বা সার সমিতির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মোশারফ গ্রুপের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। এ ছাড়া প্রথম ভাইস চেয়ারম্যান হয়েছেন এম কে ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মামুনুর রশিদ খান।
মোশারফ হোসেনের নেতৃত্বাধীন বিএএফএর এই পরিচালনা পর্ষদ ২০২৬-২৮ মেয়াদে দায়িত্ব পালন করবে। নতুন পর্ষদের সদস্যরা গতকাল রোববার শপথগ্রহণ করেন। রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএএফএর সদ্য বিদায়ী প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুস্তাফিজুর রহমান। বিএএফএর সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
১১ জুলাই বিএএফএর পর্ষদ নির্বাচনে মোশারফ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স মোশারফ অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মো. মোশারফ হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হন। প্রথম ভাইস চেয়ারম্যান পদে এম কে ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মামুনুর রশিদ খান নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া নতুন পর্ষদে চার সহসভাপতি পদে মেসার্স মাহমুদ হাসান রাজুর স্বত্বাধিকারী মাহমুদ হাসান, মেসার্স মালেক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এস এম বাবুল, মেসার্স আলম ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. নূর আলম পাটোয়ারী ও মেসার্স অক্সফোর্ড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ হাকিম আলী নির্বাচিত হন। এ ছাড়া পরিচালক (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন মেসার্স ক্যাপিটাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলাউদ্দিন চৌধুরী।
নতুন পর্ষদে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন মো. খালেকুজ্জামান, মো. আবদুস সালাম মিয়া, মো. চান্দ মিয়া, মো. সাইদুর রহমান, মোবারক হোসেন, মোহাম্মদ এবায়দুর রহমান, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ আনিসুল হক, মো. জাহাঙ্গীর আলম, মো. মোসাদ্দেক হোসেন, মো. আবদুল মজিদ, মো. শহীদুল ইসলাম, মো. আবুল হাসেম, মো. ওসমান আলী, মো. আবদুর রহমান, মো. হাসান মেহেদী, এ কে এম আমিনুল ইসলাম, জি এম মোর্শেদ, মো.শামীম আল আলম, জাবেদুল ইসলাম, মো. কামাল হোসেন, মোহাম্মদ সাইফুল হুদা, মো. সাইদুর রহমান খান, ওমর ফারুক ও রাশিদুল হাসান।