মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে বাসস্থান। বর্তমানে সুরক্ষিত আবাসন নিশ্চিত করা অনেকটাই চ্যালেঞ্জের ব্যাপার, যা নিশ্চিত করতে গ্রাহককে হিমশিম খেতে হয়। এর মূল কারণ স্বচ্ছতার অভাব। এ কারণে প্রাথমিক সমস্যাটাই একসময় চিরস্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। গ্রাহকদের এ ভোগান্তির কথা বিবেচনা করে আবাসন–সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ‘মধু সিটি’।
আবাসন-সমস্যার দ্রুত সমাধানের জন্য ধানমন্ডি-মোহাম্মদপুরের সন্নিকটে ১২০ ফুট বছিলা-মোহাম্মদপুর হাইওয়ের সঙ্গেই এ প্রকল্পের অবস্থান, যেখানে ছোট আকারে সোসাইটি তৈরি করে গ্রাহকদের প্লট হস্তান্তর করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। জমি বেচাকেনার ক্ষেত্রে নিশ্চিত করা হচ্ছে শতভাগ স্বচ্ছতা ও সততা। মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই সাফ কবলা দলিলসহ রেজিস্ট্রেশন, মিউটেশন ও প্লট হস্তান্তর করা হচ্ছে। এসব সোসাইটি এলাকার মধ্যে সব নাগরিক সুবিধা, যেমন মসজিদ, খেলার মাঠ, কমিউনিটি সেন্টার, সুপারমার্কেট, ফ্ল্যাট জোন, কন্ডোমিনিয়াম জোন ইত্যাদি ইতিমধ্যেই নিশ্চিত করা হয়েছে। প্রকল্পের ভেতর রয়েছে আকিজ ফাউন্ডেশন স্কুল, কলেজ ও মাদ্রাসা।
প্রকল্পের মধ্যে থাকা প্রাকৃতিক লেকগুলোকে সৌন্দর্যমণ্ডিত করে এর পাশে নয়নাভিরাম ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সোসাইটির নিরাপত্তা নিশ্চিতে প্রবেশপথে রয়েছে সার্বক্ষণিক নিরাপত্তাপ্রহরী। প্রকল্পটিতে ৩, ৫, ৭, ১০ কাঠার জমি ছাড়াও গ্রাহকদের চাহিদামাফিক বিভিন্ন সাইজের প্লট বরাদ্দ দেওয়া হচ্ছে। চারপাশে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় প্রকল্পটির জমির দাম দিন দিন বেড়েই চলছে।
উল্লেখ্য, প্রকল্পের পাশে ২৫০ ফুট ওয়েস্টার্ন বাইপাস (প্রস্তাবিত) কেরানীগঞ্জ মডেল টাউন, আঞ্চলিক পুলিশ লাইন, কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ও শেখ রাসেল ওয়াটার ইকোপার্ক অবস্থিত।