সোনার গয়না কিনলে খরচ কমবে

সোনা
প্রতীকী ছবি

দেশে সোনা ও স্বর্ণালংকার কেনাবেচায় বর্তমানে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিতে হয়। এক বছরের বেশি সময় ধরে সোনার দাম বেড়েছে। এমন প্রেক্ষাপটে অর্থমন্ত্রী বাজেটে নতুন উদ্যোগ নিয়েছে।

অর্থমন্ত্রীর প্রস্তাব অনুসারে, সোনার গয়নার দাম কমাতে বাজেটে প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া স্বর্ণালংকার সরবরাহে উৎসে কর ৫ শতাংশ কমিয়ে দশমিক ৫ শতাংশ করা হতে পারে।

এখন ২২ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা। নতুন প্রস্তাবের ফলে ভ্যাট বসবে আড়াই হাজার টাকা। আগের ভ্যাটের পরিমাণ ছিল ১০ হাজার টাকার বেশি।