চলতি সপ্তাহের গত চার দিনের মতো আজ বৃহস্পতিবারও ডলারের দাম অপরিবর্তিত আছে। মুদ্রাবাজারে আজ ডলার বিক্রি হচ্ছে ১২২ টাকায়। ডলারের দাম অপরিবর্তিত থাকলেও গুরুত্বপূর্ণ মুদ্রার দাম কমেছে। যেমন ইউরো, পাউন্ড, ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারের দাম কমেছে। অপরিবর্তিত আছে ভারতীয় মুদ্রা রুপি ও জাপানের মুদ্রা ইয়েনের দর।
তবে কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বৈদেশিক মুদ্রার দামের চেয়ে কিছুটা বেশি দামে খোলাবাজারে বিক্রি হয়। বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ওঠানামার সঙ্গে দেশের ব্যবসা-বাণিজ্যের খরচ ওঠানামা করে। দেশের বৈদেশিক বাণিজ্য হয় মূলত মার্কিন ডলারে। ফলে ডলারের বিনিময় হার বেড়ে গেলে আমদানি ব্যয় বেড়ে যায়।