আর্থসামাজিক উন্নয়ন ও দ্রুত নগরায়ণের সঙ্গে তাল মিলিয়ে দেশে প্রতিনিয়ত বাড়ছে ব্যক্তিগত যানবাহনের ব্যবহার। তবে একই সঙ্গে জলবায়ু পরিবর্তন ও বায়ুদূষণের বড় চ্যালেঞ্জ মোকাবিলায় প্রথাগত তেলের গাড়ির বদলে পরিবেশবান্ধব ইলেকট্রিক (ইভি) ও হাইব্রিড যানবাহনের দিকে ঝুঁকছেন ক্রেতারা। জ্বালানি সাশ্রয় ও কম পরিচালন ব্যয়ের কারণে গড়ে ওঠা এই টেকসই অর্থনৈতিক রূপান্তরকে ত্বরান্বিত করতে সহজ অর্থায়নের বড় সুযোগ তৈরি করে দিয়েছে সিটি ব্যাংক।
অটো লোন খাতে সূচনালগ্ন থেকে সিটি ব্যাংক ১৫ হাজারের বেশি গ্রাহককে প্রায় ৪ হাজার কোটি টাকার ঋণসুবিধা দিয়েছে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ব্যাংকের সবুজ নীতিমালার আলোকে ইভি ও হাইব্রিড গাড়ি ক্রয়ে সর্বোচ্চ ৮০ লাখ টাকা বা গাড়ির মূল্যের ৮০ শতাংশ পর্যন্ত অটো লোন দিচ্ছে সিটি ব্যাংক। অন্যদিকে সাধারণ তেলের গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ঋণসীমা ৬০ লাখ টাকা বা গাড়ির দামের ৬০ শতাংশ।
সবুজ অর্থায়নে বর্তমানে দেশের ব্যাংকিং খাতে শীর্ষস্থানীয় পর্যায়ে রয়েছে সিটি ব্যাংক। গত দেড় বছরে ব্যাংকটি প্রায় ৪ হাজার ৫০০টি ইভি ও হাইব্রিড গাড়ির বিপরীতে ১ হাজার ২০০ কোটি টাকার অটো লোন বিতরণ করেছে, যা এই সময়ে ব্যাংকের মোট বিতরণকৃত অটো লোনের ৭০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে গ্রাহকের পরিশোধ সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ ৬ বছর মেয়াদে এই ঋণ বিতরণ করা হচ্ছে। ঋণগ্রহীতা চাইলে যেকোনো সময় তা আংশিক বা সম্পূর্ণ অগ্রিম পরিশোধ করতে পারেন। সুদের হার ও প্রসেসিং ফি নির্ধারণে সময়োপযোগী বাজার পরিস্থিতি বিবেচনা করা হয়। দেশজুড়ে শাখা, উপশাখা, প্রাইওরিটি ও এসএমই সেন্টারসহ ৮০০টিরও বেশি টাচ পয়েন্টের সুবিস্তৃত নেটওয়ার্ক এবং শক্তিশালী ডেডিকেটেড সেলস টিমের মাধ্যমে কাগজপত্র পাওয়া সাপেক্ষে মাত্র ১ দিনের মধ্যেই ঋণ অনুমোদন করা হচ্ছে। এ ছাড়া দেশের ৯ শতাধিক গাড়ি পরিবেশকের সঙ্গে যুক্ত রয়েছে সিটি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের টেকসই রেটিংয়ে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি সিটি ব্যাংক আন্তর্জাতিকভাবে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ‘ইউএনইপি ফাইন্যান্স ইনিশিয়েটিভ’-এর দায়িত্বশীল ব্যাংকিং কাঠামোর একমাত্র বাংলাদেশি সদস্য। ব্যাংকের মতে, ইভি ও হাইব্রিড গাড়িতে অর্থায়ন কেবল গাড়ি কেনার সুযোগ নয়, বরং আগামী প্রজন্মের জন্য এক বাসযোগ্য সবুজ বাংলাদেশ গড়ে তোলার বড় বিনিয়োগ।
লেখক: সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হেড অব প্রোডাক্টস, অ্যাকুইজিশন্স অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার সিটি ব্যাংক।