সূচকের বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৩ পয়েন্ট, অবস্থান করছে ৭ হাজার ১৪৮ পয়েন্টে। অপর দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে ১৩৯ পয়েন্ট।
দুপুর ১২টা নাগাদ ডিএসইতে ১ হাজার ৪০৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, দুপুর ১২টা নাগাদ ডিএসইএক্স ছাড়া অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৫৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৮৪ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির।
গত রোববার ডিএসইএক্স বেড়ে ৭ হাজার পয়েন্টের মাইলফলক ছাড়িয়ে যায়। পরদিন অর্থাৎ গতকাল সোমবারও সূচকটি বাড়ে। আজও উত্থানের ধারা অব্যাহত।
অপর দিকে সিএসইতে এ সময় পর্যন্ত ৪৩ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।