
যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সকাল থেকে লেনদেন বন্ধ আছে। ডিএসইর জনসংযোগ বিভাগের কর্মকর্তা শফিকুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিয়ম অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। কখন নাগাদ লেনদেন শুরু হবে ডিএসই তা-ও নিশ্চিত করেনি।