তিন দিন পর উত্থানের ধারায় সূচক

টানা তিন কার্যদিবস দর পতনের পর সূচকের উত্থানে লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮২৬ পয়েন্টে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৮ পয়েন্ট।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৩৫৭ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির। কমেছে ১১৫টির। অপরিবর্তিত ৪২টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, পাওয়ার গ্রিড, ডেসকো, সিঙ্গারবিডি, বারাকা পাওয়ার লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন ও তিতাস গ্যাস।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৮০১ পয়েন্টে। মোট লেনদেন হয় ৯৮৪ কোটি টাকা। এ ছাড়া গত তিন কার্যদিবসে প্রধান সূচক হারায় ১২৩ পয়েন্ট।