
সূচকের দরপতন অব্যাহত রয়েছে শেয়ারবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসের লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৫৬ পয়েন্ট। অবস্থান করছে ৬ হাজার ৮৯৮ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১৭ পয়েন্ট।
গত কার্যদিবস লেনদেন শেষে ডিএসইএক্স কমে ৪৩ পয়েন্ট। ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৫৪ কোটি টাকার, যা গত কার্যদিবসের চেয়ে কিছুটা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ২৯৫ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ৮৯টির, কমেছে ২৪৬টির ও অপরিবর্তিত আছে ৪০টির দর।
ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, আইএফআইসি, বিএটিবিসি, ডেলটা লাইফ, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, কেটিএল, সাইফ পাওয়ার, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো ফার্মা।
দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বিডি ল্যাম্পস লিমিটেড, জেমিনি সি ফুড, ফার্মা এইডস, কেটিএল, ঢাকা ডায়িং, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, অনলিমা ইয়ার্ন, দেশ গার্মেন্টস, এমবি ফার্মা ও লিব্রা ইনফিউশন।
অন্যদিকে সিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে আজ দর বেড়েছে ৫৯টির, কমেছে ২০১টির ও অপরিবর্তিত আছে ২৮টির দর।