শেয়ারের মূল্যবৃদ্ধিতে শীর্ষ পাঁচ কোম্পানি

আজ বুধবার চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস। শেয়ারবাজারের লেনদেন শেষ হয়েছে। কয়েক দিন ধরেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আজ লেনদেন হয়েছে ৯৫৩ দশমিক ৭৯ কোটি টাকার বেশি। আজ ঢাকার শেয়ারবাজারের তিনটি সূচকই ছিল নিম্নমুখী।

আজ দাম বেড়েছে ১২৪টি কোম্পানির শেয়ারের এবং দাম কমেছে ২২৩টি কোম্পানির শেয়ারের। সেই সঙ্গে অপরিবর্তিত আছে ৫১ কোম্পানির শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে আছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।

ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক

আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের শেয়ার। আজ এই শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ বা ৬ টাকা। গতকাল মঙ্গলবার এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৬০ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৬৬ টাকা।

প্যারামাউন্ট ইনস্যুরেন্স

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে প্যারামাউন্ট ইনস্যুরেন্স। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশ বা ৩ দশমিক ৯০ টাকা। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৩৯ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৪২ দশমিক ৯০ টাকা।

ইস্টার্ন ইনস্যুরেন্স

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে থাকা ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ বা ৪ দশমিক ৫০ টাকা। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৪৫ দশমিক ১০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৪৯ দশমিক ৬০ টাকা।

সেন্ট্রাল ইনস্যুরেন্স

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে সেন্ট্রাল ইনস্যুরেন্স। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ বা ৩ দশমিক ৮০ টাকা। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩৮ দশমিক ১ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৪১ দশমিক ৯ টাকা।

মেঘনা সিমেন্ট

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে থাকা মেঘনা সিমেন্টের শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ বা ৪ দশমিক ৬০ টাকা। গতকাল দিন শেষে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৪৬ দশমিক ৪০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৫১ টাকা।