
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন—উভয়ই বেড়েছে। তিনটি সূচকের মধ্যে তিনটিরই উত্থান হয়েছে। আজ লেনদেন হয়েছে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার।
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আজ কাজে যোগ দিয়েছেন। সেদিনই দেখা গেল, সূচক ও লেনদেন—উভয়ই বেড়েছে।
আজ দিন শেষে ঢাকার শেয়ারবাজারের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ৬০০ দশমিক ২৬ পয়েন্ট। আগের কর্মদিবসের তুলনায় সূচকটি বেড়েছে ৪৫ দশমিক ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ১১৬ দশমিক ১৯ পয়েন্ট। আজ এই সূচক ১০ দশমিক ২৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ কমেছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ২ হাজার ১৬৯ দশমিক ৪৬ পয়েন্ট। সূচকটি বেড়েছে ১৭ দশমিক ৬০ পয়েন্ট বা শূন্য দশমিক ৮১ শতাংশ।
আজ দিন শেষে দাম বেড়েছে ২৩৯টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৯৩টি কোম্পানির শেয়ারের। অপরিবর্তিত আছে ৫৯টি কোম্পানির। দেখে নেওয়া যাক, আজ মূল্যবৃদ্ধির শীর্ষে আছে কোন কোম্পানিগুলো।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে ইনটেক। গতকাল এই শেয়ারের দাম ছিল ৩৪ টাকা ১০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ৩৭ টাকা ৪০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে শাইনপুকুর সিরামিকস। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৫ টাকা ৬০ পয়সা। আজ এর দাম বেড়ে হয়েছে ১৭ টাকা ১০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৬১ শতাংশ।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে ইনফেরমেশন সার্ভিসেস। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। গত কার্যদিবসে দাম ছিল ৭৫ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৮১ টাকা ২০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে খান ব্রাদার্স। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। গত কার্যদিবসে এই শেয়ারের দাম ছিল ৫০ টাকা ৭০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৫৪ টাকা ৫০ পয়সা।
মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৪০ শতাংশ। গত কার্যদিবসে এর দাম ছিল ২ টাকা ৭০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ২ টাকা ৯০ পয়সা।