শেয়ারবাজার
শেয়ারবাজার

তৃতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ম্যারিকো বাংলাদেশের

অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মুনাফা বেড়েছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে ৩৪ টাকা ৯৩ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ এই সময়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে প্রায় ২৭ শতাংশ।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে অর্থাৎ ৯ মাসে (এপ্রিল-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১৪৫ টাকা ৬৫ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ১১৪ টাকা ২২ পয়সা। অর্থাৎ প্রথম ৯ মাসের নিরিখে কোম্পানিটির মুনাফা বেড়েছে ২৭ দশমিক ৫২ শতাংশ।

সোমবার (২৭ জানুয়ারি) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

কোম্পানিটি জানিয়েছে, চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে মুনাফা বৃদ্ধির কারণ হলো, রাজস্ব বৃদ্ধি, গ্রস মুনাফা বৃদ্ধি ও অর্থায়ন থেকে নিট আয় বৃদ্ধি।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪১ টাকা ২৯ পয়সা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বর যা ছিল ২২৮ টাকা ৭ পয়সা। এ ছাড়া এপ্রিল-ডিসেম্বর সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ ছিল ৮৮ টাকা ৩৫ পয়সা; আগের বছরের একই সময়ে যা ছিল ১৪৩ টাকা ১২৫ পয়সা।

নগদ অর্থ প্রবাহ হ্রাসের কারণ সম্পর্কে বলা হয়েছে, ক্রয়বাবদ ব্যয় পরিশোধ বৃদ্ধি পাওয়া। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্যহ্রাসের কারণ সম্পর্কে বলা হয়েছে, ২০২৪-২৫ অর্থবছরের লভ্যাংশ পরিশোধের কারণে সংরক্ষিত আয় কমে যাওয়া।

গত এক বছরে ম্যারিকোর মেয়ারের সর্বোচ্চ দাম ছিল ২ হাজার ৬০০ টাকা এবং সর্বনিম্ন দাম ছিল ১ হাজার ৯৮৭ টাকা। ২০২৪ সালে কোম্পানিটি ২০০ শতাংশ, ২০২৩ সালে ৭৫০ শতাংশ, ২০২২ সালে ৮০০ শতাংশ, ২০২১ সালে ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। গত কয়েক বছরে কোম্পানিটি বোনাস লভ্যাংশ দেয়নি।