শেয়ারের মূল্যবৃদ্ধিতে শীর্ষ ৫ কোম্পানি

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ও মূল্যসূচক উভয়ই কমেছে। আজ প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকেরই পতন হয়েছে।

এদিকে কয়েক দিন ধরে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমছে। বেশ কিছুদিন পর দুই সপ্তাহ আগে লেনদেন এক হাজার কোটি টাকার নিচে নেমে আসে। ডিএসইতে আজ লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে। মোট লেনদেন হয়েছে ৫৪৪ কোটি ৭৮ লাখ টাকার। গতকাল লেনদেন হয়েছে ৬২১ দশমিক ৪৯ কোটি টাকার।

আজকের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি সূচকই নেমে গেছে। প্রধান সূচক ডিএসইএক্স দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৭ দশমিক ১৪ পয়েন্টে। গত দিনের তুলনায় সূচকটি কমেছে প্রায় ৪৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৮৩ শতাংশ। ডিএসইএস নেমে এসেছে ১ হাজার ১৫০ দশমিক ২৫ পয়েন্টে। এক দিনে কমেছে ৮ পয়েন্টের বেশি বা প্রায় শতকরা শূন্য দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক নেমেছে ২ হাজার ৭১ পয়েন্টে। সূচকটির পতন হয়েছে ১১ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ৪৪টি কোম্পানির শেয়ার। দাম কমেছে ৩০৩টি কোম্পানির এবং ৫০টি কোম্পানির দর অপরিবর্তিত আছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজ ঢাকার শেয়ারবাজারে মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল জিকিউ বলপেন।

জিকিউ বলপেন

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে জিকিউ বলপেন। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৪৭০ দশমিক ২০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৫০৮ দশমিক ৬০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৮ দশমিক ১৬ শতাংশ।

বাংলাদেশ অটোকারস

ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ অটোকারস। গতকাল এই শেয়ারের দাম ছিল ১২১ দশমিক ২০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ১২৭ দশমিক ৫০ টাকা। দাম বেড়েছে ৫ দশমিক ১৯ শতাংশ।

সামিট অ্যালায়েন্স

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে সামিট অ্যালায়েন্স। গতকাল শেয়ারটির দাম ছিল ৩৮ দশমিক ২০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৩৯ দশমিক ৭০ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ৩ দশমিক ৯২ শতাংশ।

সাউথইস্ট ব্যাংক

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে সাউথ ইস্ট ব্যাংক। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ২৯ শতাংশ। গতকাল এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৯ দশমিক ১০ টাকা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৯ দশমিক ৪০ টাকা।

ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে থাকা ডিবিএইচ ফার্স্ট মিউচুয়ালের শেয়ারের দাম বেড়েছে ৩ দশমিক ২৭ শতাংশ। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৬ দশমিক ১০ টাকা। আজ দাম বেড়ে হয়েছে ৬ দশমিক ৩০ টাকা।