আজ শেয়ারের মূল্যবৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

আজ সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সূচক উভয়ই বেড়েছে। প্রধান সূচক ডিএসইএক্সসহ তিনটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৬ কোটি ২৪ লাখ টাকার। গতকাল রোববার লেনদেন হয়েছে ৬২৬ কোটি ৬৮ লাখ টাকার। গত বৃহস্পতিবার লেনদেন হয় ৫৫০ কোটি ২০ লাখ টাকার। অর্থাৎ চলতি সপ্তাহের প্রথম দুই দিনেই লেনদেন বেড়েছে।

আজ লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে হয়েছে ৫ হাজার ২৪৭ দশমিক ৭৫ পয়েন্ট। গতকালের তুলনায় সূচকটি বেড়েছে ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৪ শতাংশ। দ্বিতীয় সূচক ডিএসইএস বেড়ে হয়েছে ১ হাজার ৫৫ দশমিক ৮৩ পয়েন্ট। আজ এই সূচক ১২ দশমিক ৯৬ পয়েন্ট বা ১ দশমিক ২৪ শতাংশ বেড়েছে। শীর্ষ ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএস৩০ সূচক বেড়ে হয়েছে ২ হাজার ১৭ দশমিক ৮৩ পয়েন্ট। সূচকটি কমেছে ২০ দশমিক ৫৯ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৩ শতাংশ।

আজ দিন শেষে দাম বেড়েছে ২১৫টি কোম্পানির শেয়ারের। পাশাপাশি দাম কমেছে ১০৭টির ও অপরিবর্তিত আছে ৬৮টি কোম্পানির শেয়ারের। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের তথ্য অনুসারে, আজও মূল্যবৃদ্ধির শীর্ষে আছে ইসলামী ব্যাংক।

ইসলামী ব্যাংক

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ প্রথম স্থানে আছে ইসলামী ব্যাংক। গতকাল এই শেয়ারের দাম ছিল ৪৭ টাকা ৭০ পয়সা। আজ এই কোম্পানির শেয়ারের দাম বেড়ে হয়েছে ৫২ টাকা ৪০ পয়সা। আজ দাম বেড়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ।

আল–আরাফাহ্

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ দ্বিতীয় স্থানে আছে আল–আরাফাহ্ ইসলামী ব্যাংক। গতকাল এই শেয়ারের দাম ছিল ১৪ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ১৫ টাকা ৭০ পয়সা। দাম বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।

মিডল্যান্ড ব্যাংক

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ তৃতীয় স্থানে আছে মিডল্যান্ড ব্যাংক। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৬৭ শতাংশ। গতকাল দাম ছিল ১৭ টাকা ৩০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা।

ফার্মা এইড

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ চতুর্থ স্থানে আছে ফার্মা এইড। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৭ দশমিক ৪৯ শতাংশ। গতকাল এই শেয়ারের দাম ছিল ৫১৭ টাকা ৬০ পয়সা। আজ দিন শেষে দাম বেড়ে হয়েছে ৫৫৬ টাকা ৪০ পয়সা।

এবি ব্যাংক

মূল্যবৃদ্ধির দিক থেকে আজ পঞ্চম স্থানে আছে এ বি ব্যাংক। আজ এই শেয়ারের দাম বেড়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ। গতকাল দিন শেষে এই শেয়ারের দাম ছিল ৪ টাকা ৩০ পয়সা। আজ দাম বেড়ে হয়েছে ৪ টাকা ৬০ পয়সা।