কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেড

গ্রাহকের আস্থা–নির্ভরতার প্রতীক

দেশের দ্রুত বর্ধনশীল রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেড অন্যতম। আবাসন খাতে আস্থাশীল এবং বহুমাত্রিক ব্র্যান্ড তৈরির লক্ষ্য নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। অল্প সময়ের মধ্যেই সফলতার সঙ্গে ১০০টির বেশি প্রজেক্ট হস্তান্তর করেছে তারা। বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ৫৬টির বেশি প্রজেক্ট চলমান, যার মধ্যে বেশ কিছু প্রজেক্ট শিগগিরই হস্তান্তরযোগ্য হবে।

২০২৩ সাল নাগাদ বহুমাত্রিক জীবনযাত্রার সুবিধাসংবলিত ২০০টির বেশি প্রজেক্ট গ্রাহকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেড। তবে শুধু সংখ্যা দিয়েই তারা নিজেদের সফলতা যাচাই করে না; তাদের বিশ্বাস, প্রকৃত সফলতা গ্রাহকদের সন্তষ্টি অর্জনের মধ্যেই নিহিত। ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেডে শুধু আবাসিক ভবনই নয়, বহুতল বিলাসবহুল বাণিজ্যিক ভবনও নির্মাণ করছে। তা ছাড়া বৃহৎ পরিসরে কন্ডোমিনিয়াম ধরনের প্রজেক্টের কাজ চলছে এবং সামনে আরও কিছু বিলাসবহুল মেগা কন্ডোমিনিয়াম প্রজেক্ট আসছে তাদের। শুধু ঢাকায়ই নয়, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও নিজেদের কার্যক্রম শুরু করেছে কম্প্রিহেন্সিভ হোল্ডিংস। কর্তৃপক্ষের বিশ্বাস, ঢাকার মতো চট্টগ্রামেও ক্রেতা ও জমির মালিকদের বিশ্বস্ততা ও আস্থা অর্জনে তারা সক্ষম হবে এবং একটি গ্রহণযোগ্য উন্নয়ন–কার্যক্রম পরিচালনা করতে পারবে।

বাংলাদেশের মতো ছোট আয়তন কিন্তু জনবহুল দেশে আবাসন খাতে কাজ করা অনেক চ্যালেঞ্জের। কম্প্রিহেনন্সিভ হোল্ডিংস লিমিটেডের লক্ষ্য হলো, সর্বোচ্চ দক্ষতা নিয়ে কাজ করা এবং সেই সঙ্গে কাজের জবাবদিহি ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা। প্রতিষ্ঠানটির দক্ষ ব্যবস্থাপনা দীর্ঘ সময় ধরে তাদের নিষ্ঠা, সততা আর কর্মতৎপরতার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠানটিকে ‘রোল মডেল’ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। ক্রেতা ও গ্রাহকদের সুচিন্তিত পরামর্শ ও মতামত গ্রহণে তারা বরাবরই আগ্রহী। কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেডের অন্তর্ভুক্ত আরও কিছু প্রতিষ্ঠান রয়েছে, যা তাদের এই ব্যবসাকে আরও সমৃদ্ধ করেছে ক্রেতাদের সার্বিক সুবিধার জন্য। প্রতিষ্ঠানগুলো হলো কম্প্রিহেন্সিভ হোল্ডিংস অ্যান্ড ডেভেলমেন্ট (রিয়েল এস্টেট ইউনিট), কম্প্রিহেন্সিভ হোল্ডিংস লিমিটেড (মেশিন মেড ব্রিকস ইউনিট) ও এশিয়া এলিভেটর (লিফট ইউনিট)।