নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইলেকট্রোমার্টের (কনকা) কারখানায় ফ্রিজ তৈরির কাজ করছেন এক কর্মী
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইলেকট্রোমার্টের (কনকা) কারখানায় ফ্রিজ তৈরির কাজ করছেন এক কর্মী

টিপস

ফ্রিজ দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

ফ্রিজ এমন একটি যন্ত্র, যা নিয়মিত যত্নে বছরের পর বছর অনায়াসে সার্ভিস দেয়। ওয়ারেন্টির ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে শুরু থেকেই এর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণে মনোযোগ দেওয়া উচিত।

  • সঠিক তাপমাত্রা: ফ্রিজের নরমাল অংশের তাপমাত্রা ৩-৪০ সেলসিয়াস (৩৭-৪০০ ফারেনহাইট) এবং ডিপ ফ্রিজের তাপমাত্রা -১৮০ সেলসিয়াসের (০০ ফারেনহাইট) আশপাশে রাখুন।

  • গরম খাবার পরিহার: রান্না করা গরম খাবার কখনোই সরাসরি ফ্রিজে রাখবেন না। এতে ফ্রিজের ভেতরের তাপমাত্রা বেড়ে যায় এবং কম্প্রেসরের ওপর চাপ পড়ে।

  • পর্যাপ্ত জায়গা রাখা: ফ্রিজের ভেতরে ঠান্ডা বাতাস চলাচলের জন্য পর্যাপ্ত জায়গা খালি রাখুন।

  • ঢাকনাযুক্ত পাত্রের ব্যবহার: প্রতিটি খাবার ঢাকনাযুক্ত বাটিতে, এয়ারটাইট বক্সে বা জিপলক ব্যাগে সংরক্ষণ করুন। এতে খাবারের গন্ধ ছড়াবে না।

  • দরজা বারবার না খোলা: দরজা বারবার খুললে বা দীর্ঘক্ষণ খোলা রাখলে ভেতরের ঠান্ডা বাতাস বেরিয়ে যায়, যা কম্প্রেসরকে বেশি খাটিয়ে বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়।

  • সঠিক তাকে সঠিক খাবার: দরজার তাকে ডিম বা দুধ না রেখে সস, জ্যাম, জুস বা পানির বোতল রাখুন। নিচের ড্রয়ারে শাকসবজি ও ফলমূল রাখুন।

  • গ্যাসকেট পরীক্ষা: ফ্রিজের দরজার চারপাশের রাবার (গ্যাসকেট) ঠিকমতো আটকাচ্ছে কি না, তা মাঝে মাঝে পরীক্ষা করুন। রাবার ঢিলা হলে বাতাস ঢুকে কুলিং কমে যায়।

  • দেয়াল থেকে দূরত্ব: ফ্রিজের পেছনে থাকা কয়েল ও মোটর যাতে সহজে তাপ বিকিরণ করতে পারে, সে জন্য ফ্রিজটি পেছনের দেয়াল থেকে ২ থেকে ৩ ইঞ্চি দূরে স্থাপন করুন।

  • নিয়মিত পরিষ্কার করা: মাসে অন্তত একবার ফ্রিজের ভেতরটা পরিষ্কার করুন। হালকা গরম পানিতে একটু বেকিং সোডা বা ভিনেগার মিশিয়ে ব্যবহার করতে পারেন।

  • অতিরিক্ত বরফ জমতে না দেওয়া: আপনার ফ্রিজটি যদি ‘ফ্রস্ট-ফ্রি’ প্রযুক্তির না হয়, তবে ডিপ ফ্রিজে অতিরিক্ত বরফ জমতে দেবেন না। বরফের স্তর আধা ইঞ্চি হওয়ার আগেই ডিফ্রস্ট করুন।