সোনা
সোনা

কত ক্যারেটের সোনার অলংকার কেনা লাভজনক

কোন ক্যারেটের সোনার অলংকার কেনা লাভজনক? জানতে চাইলে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম বলেন, যেকোনো ক্যারেটের সোনার অলংকার কিনতে পারেন। কম ক্যারেট মানে মান কম, এমন ধারণা ভিত্তিহীন। আপনি যে ক্যারেটের অলংকার কিনবেন, সেটি অবশ্যই হলমার্ক করা কি না, তা দেখে নেবেন। সেটি ক্যাশমেমোতে উল্লেখ আছে কি না, সেটিও খেয়াল রাখবেন। জুয়েলার্স সমিতির সদস্য প্রতিষ্ঠান থেকে অলংকার কেনার পরামর্শও দিলেন তিনি।