কফি
কফি

ব্যস্ত জীবনে এক কাপ স্বস্তি

আধুনিক দ্রুতগতির জীবনযাপনে এক কাপ কফি এখন কেবল ঘুম কাটানোর পানীয় নয়; দিনের যেকোনো মুহূর্তে মন ও মেজাজ চাঙা করে নেওয়ার এক সহজ উপায়। বিশেষ করে গত এক দশকে তরুণ ও শহুরে ভোক্তাদের মধ্যে ইনস্ট্যান্ট কফির জনপ্রিয়তা বেড়েছে লক্ষণীয়ভাবে। পড়াশোনা, অফিস বা ব্যবসার নানা ব্যস্ততার ফাঁকে সহজে তৈরি করা যায়, স্বাদে উন্নত ও সাধ্যের মধ্যে থাকা এক কাপ কফি অনেকেরই নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। কফিপ্রেমীদের এই আধুনিক জীবনযাত্রার সঙ্গে তাল মেলাতে ‘চুমুকেই মুডটা ওয়াও!’ ট্যাগলাইন নিয়ে কফির বাজারে পা রেখেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড ‘ফ্রেশ কফি’।

৫০ বছরের ট্রাস্টে এমজিআইয়ের নতুন উদ্যোগ

৫০ বছর ধরে দেশের মানুষের দৈনন্দিন প্রয়োজন মিটিয়ে আসছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বাজারে আনা হয় ‘ফ্রেশ কফি’। আধুনিক জীবনের ব্যস্ততাকে গুরুত্ব দিয়ে সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত কফির বিকল্প হিসেবে এটি তৈরি করা হয়েছে। এর সমৃদ্ধ ও মসৃণ স্বাদ এবং সুবিধাজনক স্যাশে প্যাকেজিংয়ের কারণে এটি ঘরের কোণে, অফিসের ডেস্কে কিংবা ভ্রমণের ফাঁকে নিমেষেই প্রস্তুত করা সম্ভব।

পণ্যের বৈচিত্র্য ও ইতিবাচক সাড়া

প্রাথমিকভাবে ‘ফ্রেশ কফি ৩ ইন ১’ এবং ‘ক্যাপুচিনো’ ভেরিয়েন্ট নিয়ে ফ্রেশ কফির যাত্রা শুরু হয়। পরবর্তী সময় প্রিমিক্স পানীয়ের চাহিদা বিবেচনায় বাজারে আনা হয় ‘ফ্রেশ মিল্ক টি’। বাজারে আসার পর থেকেই ভোক্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ব্র্যান্ডটি। গ্রাহকদের পছন্দ ও বৈচিত্র্যের চাহিদাকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে কফির আরও নতুন নতুন স্বাদ ও ধরন বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে এমজিআইয়ের।

আগামী দিনের লক্ষ্য

কফির বাজারে কেবল একটি নতুন নাম হওয়া ফ্রেশ কফির উদ্দেশ্য নয়। আগামী পাঁচ বছরের মধ্যে শহর ও উপশহরগুলোয় বিস্তৃত জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর পাশাপাশি একটি নির্ভরযোগ্য ও সহজলভ্য কফি ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে ফ্রেশ। ভোক্তাদের পরিবর্তিত জীবনযাত্রার সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত কফির নতুন অভিজ্ঞতা নিশ্চিত করার মাধ্যমে কফিপ্রেমীদের প্রতিদিনের প্রথম পছন্দ বা ‘গো–টু’ ব্র্যান্ড হয়ে ওঠাই প্রতিষ্ঠানটির মূল অগ্রাধিকার।