
গত দুই দিন বৃষ্টির পর আজ শুক্রবার সকাল থেকে আকাশে মেঘ ও সূর্যের লুকোচুরি চলছে। আবাহাওয়া বেশ মনোরম। তবে বাজারের পরিস্থিতি ক্রেতার জন্য সুখকর নয়। আগের সপ্তাহের ধারাবাহিকতায় আজও দাম বাড়তি। নতুন করে বেড়েছে রসুনের দাম।
রাজধানীর কারওয়ান বাজারে আজ সকাল সাড়ে নয়টা থেকে ঘণ্টাখানেক ঘুরে দেখা গেল, অধিকাংশ পণ্যের দামই উচ্চমূল্যে স্থিতিশীল। গত সপ্তাহের তুলনায় মরিচের দাম কিছুটা কমলেও ঝাঁজ বেড়েছে রসুনের, কেজিপ্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। আর কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়।
এদিকে সবজির দামও গত সপ্তাহের মতোই আছে। প্রতি কেজি ঢ্যাঁড়স ৪০ টাকা, পটোল ৪০, আলু ৪০, করলা ৬০ ও শসা ৮০ টাকায় বিক্রি হচ্ছে। মাছবাজারে প্রতি কেজি পাঙাশ ২০০ টাকা, তেলাপিয়া ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরু কিংবা খাসির মাংসের দামও গত সপ্তাহের মতোই। প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়, খাসির মাংস ১ হাজার ১০০ টাকায়। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৭৫ থেকে ১৮০ টাকা।
আসুন, একনজরে দেখে নেওয়া যাক কয়েকটি নিত্যপণ্যের আজকের বাজারদর—