গত শনিবার ঢাকার পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হয় ‘দ্য আর্ট অব প্লেটিং’-এর গালা ইভেন্ট। প্লেটিং বিষয়টিকে শৈল্পিক ও নান্দনিকভাবে উপস্থাপনের ব্রত নিয়ে আকিজ গ্রুপের ভেঞ্চার আকিজ টেবিলওয়্যার সূচনা করে এই ক্যাম্পেইনের। সবার ভেতরের সুপ্ত সৃজনশীলতাকে সামনে নিয়ে আসার অঙ্গীকার নিয়ে আকিজ টেবিলওয়্যার তার প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে কমিউনিকেশন ও প্রতিটি ইনোভেশনের মাধমে ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছে নতুনত্ব।
আর্ট অব প্লেটিং রন্ধনপ্রেমীদের জন্য এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে রন্ধনশিল্পীরা তাঁদের প্লেটিং করার দক্ষতাকে প্রদর্শন করতে পারবেন পুরো দেশের সামনে। এ যাত্রার প্রধান উদ্দেশ্য ছিল খাবার ও পরিবেশনকে একই সূত্রে গাঁথা। রন্ধনশিল্পী ও রন্ধনপ্রেমীদের এ মিলনমেলায় উপস্থিত আকিজ টেবিলওয়্যারের বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মো. খোরশেদ আলম বলেন, ‘সংগীত ও কবিতার মতো প্লেটিং করাটাও একটা শৈল্পিক বিষয়, যেখানে ঘটে নান্দনিকতা ও সৃজনশীলতার সমন্বয়।
ভবিষ্যতে এ আয়োজনকে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে আমাদের।’
গালা ইভেন্টে উপস্থিত আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন আকিজ টেবিলওয়্যার আয়োজিত আর্ট অব প্লেটিং নিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেন।
গালা ইভেন্টে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেফ নাদিম সরকার। তিনি জানান, ‘অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ী তিনজনের নাম বাছাই করা মোটেও সহজ ছিল না।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেফ ও আর্টিস্ট সারিয়া সাগুয়ার এবং শেফ ও ‘এফ অ্যান্ড বি’র মাস্টার ট্রেইনার এ টি এম আহমেদ হোসেন।
কালিনারি দক্ষতার ওপর ভিত্তি করে আর্ট অব প্লেটিং গালা ইভেন্টে বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া অংশগ্রহণকারী ১০ প্রতিযোগীকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।