বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে দেশটি। বর্তমানে বাংলাদেশের পণ্যে ২৫% শুল্ক আছে, নতুন শুল্ক যুক্ত হলে প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়বে। সিপিডির মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে শুল্ক আরোপ করলে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে।